নতুন প্রচারণার দূত অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া

নতুন প্রচারণার দূত অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া


শোনতেই কেমন জানি লাগছে , কিন্তু হে নতুন এক প্রচারনার কাজে যোগ দিয়েছেন অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় পর্যটনের প্রচারণার দূত হিসেবে এক দশক কাজ করেছেন বলিউড তারকা আমির খান। সম্প্রতি তাঁকে সরিয়ে দেওয়ার পর শুরু হয় এ নিয়ে জল্পনা-কল্পনা! এবার কে হবেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র দূত? গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির সরকার। জানা গেছে, ইনক্রেডিবল ইন্ডিয়ার দূত হচ্ছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতে ‘অসহিষ্ণুতা’বিষয়ক মন্তব্য করে বিজেপি সরকারের রোষে পড়েন আমির। এরপরই প্রচারদূত থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।নতুন প্রচারদূত হতে সম্মতি জানিয়েছেন অমিতাভ ও প্রিয়াঙ্কা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন দুই দূতের নাম ঘোষণা করা হবে।
আমিরের অব্যাহতি নিয়ে ভারত সরকারের ঊর্ধ্বতন সচিব অমিতাভ কান্ত বলেন, ‘দেশের পরিস্থিতিকে “অসহিষ্ণু” বলা দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকার পরিপন্থী। এ জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’

টাইমস অব ইন্ডিয়া
Previous
Next Post »